News Flash

  • Home
  • বিদেশ
  • দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে বাংলাদেশের সেনাপ্রধান
Image

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে বাংলাদেশের সেনাপ্রধান

ঢাকা থেকে মনির হোসেন।।সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন। তিনি বলেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় সেনাপ্রধান উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top