News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে মদ-সহ আটক মহিলা
Image

কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে মদ-সহ আটক মহিলা

 কোচবিহার, ৪ অক্টোবর (হি.স.) :   কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ি সেক্টরের অধীনে ০৬ তম ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা এক ভারতীয় মহিলাকে বিপুল পরিমাণ মদ-সহ আটক করেছে।  ধৃত মহিলা জেলার কুচলিবাড়ির বাসিন্দা।  শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিএসএফ জানিয়েছে, বিপুল পরিমাণ মদ নিয়ে যাওয়ার সময় মেখলিগঞ্জ-ধাপরাহাট পিডব্লিউডি রোড সংলগ্ন এলাকা থেকে ওই মহিলাকে ধরা হয়।  ওই মহিলাকে তল্লাশি করে চারটি সন্দেহজনক ব্যাগে ১৯১ বোতল (৬০০ মিলি) দেশি মদ ও ১৮ বোতল বিয়ার উদ্ধার করা হয়।  এরপর বাজয়াপ্ত মদ-সহ ওই মহিলাকে আবগারি দফতর কুচলিবাড়িতে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top