News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ কি হরি ঘোষের গোয়াল? প্রশ্ন, ব্লাডমাউথের পক্ষে সেবক বাবুর 
Image

টিএফএ কি হরি ঘোষের গোয়াল? প্রশ্ন, ব্লাডমাউথের পক্ষে সেবক বাবুর 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টিএফএ কি হরি ঘোষের গোয়াল? যেমন ইচ্ছা তেমন ভাবে চালিয়ে যাবে। অনেকটা এভাবে উষ্মা প্রকাশ করে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের মাধ্যমে ফুটবলপ্রেমীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এবারকার ক্লাব লীগ ফুটবলে রানার্স ট্রফি বিজয়ী ব্লাড মাউথ ক্লাবের মুখ্য কর্মকর্তা সেবক বাবু তথা দেবাশীষ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সদ্য সমাপ্ত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের পরিচালন কমিটি তথা লীগ সাব কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বেশ কিছু প্রামাণ্য তথ্য তুলে ধরেন। জানাতে চেয়েছেন প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণকারী দশটি ক্লাবদলের মধ্যে তিনটি ক্লাব দল বৈধ উপায়ে প্লেয়ার্স রেজিস্ট্রেশন জমা দিয়েছেন বা জমা করেছেন। লিগ শুরু হওয়ার প্রাক্কালে তৈরি করা লীগ রুলস বিশেষ করে লীগ সাব কমিটি অমান্য করেছেন বলে তিনি অভিযোগ করেন। লীগ সাব কমিটি যথারীতি নিয়ম মেনে টুর্নামেন্টের বিশেষ করে সুপার লিগের পয়েন্ট তালিকার হিসেব-নিকেশ করলে ব্লাডমাউথ ক্লাব আরও ৩ পয়েন্ট পায় এবং নিঃসন্দেহে চ্যাম্পিয়ন ট্রফি তাঁদের ঘরে আসে। এছাড়াও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টি এফ এর পরিচালন কমিটির গঠনতন্ত্রের খোল নলচে পাল্টে বাস্তব উপায় অবলম্বনের আহ্বান জানান। সেবক বাবুর মতে লিগ সাব কমিটির বদান্যতায় এবারকার ১০ দলীয় লিগ টুর্নামেন্ট নিখুঁতভাবে শেষ হয়েছে বলা যেতে পারে না। প্রয়োজনে লিগ ফুটবল টুর্নামেন্ট  বাতিল ঘোষণা করলেও ব্লাড মাউথ ক্লাব ট্রফি এবং প্রাইজমানি হিসেবে প্রাপ্ত ৭৫ হাজার টাকার পুরোটাই ফিরিয়ে দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয় নিয়ে প্রয়োজনে ব্লাড মাউথ ক্লাবের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হবে বলেও তিনি জানিয়েছেন। ফুটবল প্রেমীরা বিশেষ করে ক্রীড়া মোদী মহল বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করেন সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top