News Flash

  • Home
  • খেলা
  • আবারও ক্লাব ফুটবলে ঐতিহাসিক দ্বি-মুকুট জয় এগিয়ে চলো সংঘের  
Image

আবারও ক্লাব ফুটবলে ঐতিহাসিক দ্বি-মুকুট জয় এগিয়ে চলো সংঘের  

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যোগ্য দল হিসেবেই এগিয়ে চল সংঘ চ্যাম্পিয়ন। সিনিয়র ডিভিশন ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব অটুট এগিয়ে চল সংঘের। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের শেষ দিনের শেষ ম্যাচে এগিয়ে চল সংঘ ৪ গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করেছে। জয়ের সুবাদে পুরো ৩ পয়েন্ট নিয়ে সুপার লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট প্রাপ্তির সুবাদে এককভাবে শীর্ষে থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ট্রফি এবারও শোভা বর্ধন করবে এগিয়ে চল সংঘের আঙ্গিনা। বিজয়ী দল এগিয়ে চল সংঘ খেলার প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে রাজেন্দ্র সিং, মিলন সিং দেবাশীষ রাই ও নাইসা জামাতিয়া প্রত্যেকে একটি করে গোল করেন। খেলায় অসদাচরণের দায়ে রেফারি ধনেশ শাহ দুদলের ছয়জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। খেলা শেষে মাঠে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের ট্রফি এবং প্রাইজ মানিতে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, সুপার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে ব্লাড মাউথের জাবেদ ডার্লং, সর্বাধিক গোলদাতা হিসেবে এগিয়ে চলো সংঘের দেবাশীষ রাই ও লাল বাহাদুর ব্যায়ামাগারের রিচার্ড যুগ্মভাবে পুরস্কার পেয়েছে। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে এগিয়ে চল সংঘের বুদ্ধ দেববর্মা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন, সেরা রেফারি বিপ্লব সিং।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top