News Flash

Image

হাফলং রাজীব ভবনে পালিত গান্ধীজয়ন্তী, অনুষ্ঠিত সর্বধর্ম প্রার্থনাসভা

হাফলং (অসম), ২ অক্টোবর (হি.স.) : গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে আজ বুধবার হাফলং রাজীব ভবনে এক সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বধর্ম প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা ও কর্মীবৃন্দ। 

আজকের সর্বধর্ম প্রার্থনা সভায় জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংসা নীতি ও আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ-সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা। লাংথাসা বলেন, আজ দেশে যে বিদ্বেষের  বাতাবরণ সৃষ্টি হয়েছে এতে ঐক্য বিনষ্ট হচ্ছে। তিনি বলেন কংগ্রেস হচ্ছে ধর্মনিরপেক্ষ দল। তাই কংগ্রেস সব জাতি-জনগোষ্ঠীর সঙ্গে সংহতি বজায় রেখে কাজ করে চলছে, এটাই হচ্ছে কংগ্রেসের ভাবদর্শ। 

নির্মল লাংথাসা বলেন, কংগ্রেস দল অহিংসা নীতিতে বিশ্বাসী। তাই গান্ধীজির নীতি ও আদর্শ নিয়ে কংগ্রেস কাজ করে চলছে। বলেন, ভারতে হিন্দুরা সুরক্ষিত। তবে আমাদের দেশে বসবাসকারী সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষার জন্য কংগ্রেস কাজ করে চলছে বলে মন্তব্য করে নির্মল লাংথাসা বলেন, ভারতের সংবিধান যখন তৈরি করা হয় তখন জাতির জনকের আদর্শ ও নীতি গ্রহণ করেই সংবিধান তৈরি করা হয়েছিল। 

লাংথাসা বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী সবাইকে সমভাবে দেখতেন। তাই গান্ধীজির নীতি ও আদর্শকে শেষ করে দিতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তা।

এদিন প্রথমে হাফলং রাজীব ভবনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা ও কর্মীরা। তার পর রাজীব ভবনে অনুষ্ঠিত হয় সর্বধর্ম প্রার্থনা সভা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top