ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে রামকৃষ্ণ ক্লাব। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেও লাল বাহাদুর ব্যায়ামাগারের কাছে পরাজয়টা এখনোও যেন মেনে নিতে পারছে না। রামকৃষ্ণ ক্লাব প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ওই পরাজয় আজও রামকৃষ্ণ ক্লাবকে প্রচন্ডভাবে ভাবিয়ে তুলছে। সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে রামকৃষ্ণ ক্লাব মুখ্যত সাফল্যের লক্ষ্যে অনেকটা আশা জিইয়ে রেখেছে। সন্ধ্যা সোয়া ৬ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের ম্যাচে প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় রামকৃষ্ণ ক্লাবের গোবিন্দাস সিং এর গোলে রামকৃষ্ণ ক্লাব ১-০ তে এগিয়ে যায়। পরবর্তী সময়ে এই জয় ধরে রাখার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা চালায়। গোল ব্যবধান বাড়ানোর চেয়ে গোলটি রক্ষা করার দায়িত্ব খেলোয়াড়রা কাঁধে তুলে নেয়। তবে সুযোগ বুঝে গোলমুখী আক্রমণ করতেও পিছপা হয়নি। খেলার শেষ পর্যায়ে ৮৬ মিনিটের মাথায় অলেন সিং আরো একটি গোল করলে ২-০ তে ব্যবধান চূড়ান্ত করে জয়ে ফিরে রামকৃষ্ণ ক্লাব দ্বিতীয় শীর্ষে উঠে আসে। বিজয় রামকৃষ্ণ ক্লাবের সানা সিং পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। এদিকে, ব্লাড মাউথের খেলোয়াররা গোল পরিশোধ করার সুযোগ পায়নি, উপরন্তু খেলার দুই অর্ধে ক্লাবের পাঁচজন খেলোয়ারকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি ধনেশ সাহ, রক্তিম সাহা, আদিত্য দেববর্মা ও পল্লব চক্রবর্তী।

সুপার লিগ ফুটবলে ব্লাডমাউথকে হারিয়ে দ্বিতীয় শীর্ষে রামকৃষ্ণ ক্লাব
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















