News Flash

  • Home
  • দেশ
  • উৎসাহ-উদ্দীপনায় ভোটপর্ব চলছে জম্মু ও কাশ্মীরে, একটা পর্যন্ত ভোটের হার ৪৪.০৮ শতাংশ
Image

উৎসাহ-উদ্দীপনায় ভোটপর্ব চলছে জম্মু ও কাশ্মীরে, একটা পর্যন্ত ভোটের হার ৪৪.০৮ শতাংশ

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হচ্ছে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হচ্ছে ৪১৫ জন প্রার্থীর।জম্মু ও কাশ্মীরের যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। দুপুর একটা পর্যন্ত সার্বিকভাবে ভোট পড়েছিল ৪৪.০৮ শতাংশ। বান্দিপোরায় ভোট পড়েছে ৪২.৬৭ শতাংশ, বারামুল্লায় ৩৬.৬০ শতাংশ, জম্মুতে ৪৩.৩৬ শতাংশ, কাঠুয়ায় ৫০.০৯ শতাংশ, কুপওয়ারায় ৪২.০৮ শতাংশ, সাম্বায় ৪৯.৭৩ শতাংশ এবং উধমপুরে ৫১.৬৬ শতাংশ।তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যেও ভোটগ্রহণকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।    

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top