আসানসোল, ১ অক্টোবর (হি.স:): চলন্ত পুলকারে আগুন! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের কাকড়শোল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। যাওয়ার সময় কাকড়শোল এলাকায় ওই পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই ধোঁয়া দেখেই চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই পুলকারে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লেগে ভস্মীভূত হয়েছে পুলকারটি। যদিও তাতে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।

পুলকারে আগুন! আসানসোলে অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা
Releated Posts
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…


















