News Flash

  • Home
  • দেশ
  • বিহারের ভাগলপুরে বোমা বিস্ফোরণে আহত ৭ শিশু, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
Image

বিহারের ভাগলপুরে বোমা বিস্ফোরণে আহত ৭ শিশু, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

পাটনা, ১ অক্টোবর (হি.স.): বিহারের ভাগলপুর জেলার হবিবপুর থানা এলাকায় মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় মাঠে খেলতে থাকা ৭ শিশু আহত হয়েছে। ৩ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত শিশুদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ আধিকারিক কে. রামদাস জানান, ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত এক শিশু জানায়, তারা মাঠে এলে কেউ বোমা ছোঁড়ে। আহত শিশুদের পরিজনরা জানান, বিকট শব্দ শুনে তাঁরা এসে দেখেন শিশুরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ এক কিলোমিটার দূর থেকে শোনা যায়। পুলিশ জানিয়েছে যে, নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top