News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে ধনসিংহ স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা পেল  দারচৈ
Image

ফটিকরায়ে ধনসিংহ স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা পেল  দারচৈ

ক্রীড়া প্রতিনিধি, কুমারঘাট। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ীতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হলো ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের আসর। তরুনিনগর এফসিকে পরাজিত করে জয়ের শিরোপা দখল করে সিঙ্গাপুর এফসি।গত ২৫ আগষ্ট থেকে কাঞ্চনবাড়ী প্লে-সেন্টারের উদ্যোগে ধনসিংহ চৌধুরী স্কুল মাঠে শুরু হয় এই ফুটবলের আসর। মাসব্যাপী খেলায় মোট ২২ টি ফুটবল দল অংশ নেয়। রবিবার ছিল খেলার চূড়ান্ত তথা ফাইনাল ম্যাচ। সমাপ্তি ম্যাচে মুখোমুখি হয় দারচৈএর সিঙ্গাপুর এফ সি এবং তরুনিনগরের দল তরুনিনগর এফ সি। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য  মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান  সুমতি দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান শেলী ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। খেলার শুরু থেকেই একে অপরের প্রতি আক্রমনাত্মক ছিল এদিন উভয় দল। দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে তরুনিনগর এফ সিকে হারিয়ে জয় পায় দারচৈ এফ সি দল। খেলার শেষে চ্যাম্পিয়ান দলের হাতে ৫০ হাজার ও রানার্স দলের হাতে ২৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। ছিল অন্যান্য পুরুষ্কারও। বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে গ্রামীন এলাকায় এধরনের খেলার আয়োজন করায় উদ্যোক্তাদের ভূয়সী প্রসংশা করেন মন্ত্রী। পাশাপাশি আগামীদিনে খেলাকে ঘিরে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top