News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র ডিভিশন সুপার লিগে আজ এগিয়ে চল-ব্লাডমাউথ, রামকৃষ্ণ-লালবাহাদুর
Image

সিনিয়র ডিভিশন সুপার লিগে আজ এগিয়ে চল-ব্লাডমাউথ, রামকৃষ্ণ-লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার লিগের লাইন আপ চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে সিনিয়র ডিভিশন ফুটবলের সুপার লিগের জমজমাট লড়াই। সুপার লিগে উন্নীত চারটি দল যথাক্রমে এগিয়ে চল সংঘ, রামকৃষ্ণ ক্লাব, লাল বাহাদুর ব্যায়ামাগার ও ব্লাড মাউথ ক্লাব। সুপার লিগে পরস্পর পরস্পরের বিরুদ্ধে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের তিনটি করে ম্যাচ। ‌খেলা হবে তিন দিন। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় দুটি করে ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের প্রথম ম্যাচ আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এগিয়ে চল সংঘ খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যে সোয়া ৬ টায় দ্বিতীয় ম্যাচে রামকৃষ্ণ ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগার পরস্পরের মুখোমুখি হবে।  ৩০ সেপ্টেম্বর বিরতি কাটিয়ে পয়লা অক্টোবর বিকেল সাড়ে তিনটায় লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চল সংঘের খেলা। সন্ধ্যে সোয়া ৬ টায় ব্লাড মাউথ ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। একইভাবে ২ অক্টোবর বিরতি কাটিয়ে, ৩ অক্টোবর সুপার লিগের তৃতীয় দিনে বিকেল সাড়ে তিনটায় লাল বাহাদুর ব্যায়ামাগার ও ব্লাড মাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। সন্ধ্যা সোয়া ছয়টায় এগিয়ে চল সংঘ ও রামকৃষ্ণ ক্লাব সুপার লিগের শেষ ম্যাচে খেলবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top