News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসাম রাইফেল-এর হাতে ৫২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার 
Image

আসাম রাইফেল-এর হাতে ৫২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযান বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক গাড়ি থেকে ২৬০০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫২ কোটি হবে। আজ আসাম রাইফেলের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে খয়েরপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে টিআর০৫জি১৬১২ নম্বরের একটি গাড়ি আটক করে। তাতে অভিযান চালিয়ে মোট ২৬০০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য আনুমানিক ৫২ কোটি টাকা হবে।

বাজেয়াপ্ত ওষুধ পরবর্তী কার্যক্রমের জন্য শুল্ক বিভাগের ডিপিএফ ইউনিট, আগরতলায় হস্তান্তর করা হয়েছে। আগামী দিনেও এমন অভিযানে নেমে মাদক বিরোধী অভিযান প্রধানমন্ত্রী মোদীর দেওয়া নেশা মুক্ত ভারত আহ্বান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে অবদান রাখতে অনেক দূর এগিয়ে যাবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top