News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভ্যাট’র উদ্যোগে বিশ্ব অ্যালজাইমারস দিবস পালিত
Image

ভ্যাট’র উদ্যোগে বিশ্ব অ্যালজাইমারস দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ভ্যাট’র উদ্যোগে বিশ্ব অ্যালজাইমারস দিবস পালিত হয়। মঙ্গলবার রাজ্যের অগ্রণী সামাজিক সংগঠন ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা’র উদ্যোগে পালিত হয় বিশ্ব অ্যালজাইমারস দিবস।

এদিন ভ্যাটের কনফারেন্স হলে বিভিন্ন স্ব-সহায়ক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাঃ শ্রীলেখা রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভ্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর সুজিত ঘোষ, ন্যাশনাল ট্রাস্টের স্টেট কো-অর্ডিনেটর জয়দীপ ভূষণ, বিশিষ্ট সাংবাদিক শান্তনু শর্মা প্রমুখ।

মূলত ভ্যাট রাজ্যের দিব্যাঙ্গজনদের কল্যাণে ন্যাশনাল ট্রাস্টের স্টেট নোডাল এজেন্সি সেন্টার হিসাবে দীর্ঘদিন ধরেই কাজ করে চলছে। দিব্যাঙ্গজনদের আর্থ সামাজিক উন্নয়নে প্রতিনিয়ত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও পরিষেবা প্রদান করে থাকে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের সবিস্তার আলোচনা করেন কো-অর্ডিনেটর জয়দীপ ভূষণ।

অ্যালজাইমার্স এর উপর বিস্তারিত আলোচনা করেন অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাঃ শ্রীলেখা রায়। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনে দিব্যাঙ্গজনদের কল্যাণে সমাজের সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন ভ্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর সুজিত ঘোষ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top