News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাদল শীল হত্যা মামলায় আরো তিনজন গ্রেপ্তার
Image

বাদল শীল হত্যা মামলায় আরো তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ সেপ্টেম্বর: বাদল শীল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করলো রাজনগর পিআর বাড়ী থানার পুলিশ। মোট সাত জনের বিরুদ্ধে মামলা হয়। এই নিয়ে মোট ছয়জনকে গ্ৰেপ্তার করে পুলিশ। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিন জনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে।

রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরব নগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস, বাবুল দাস ও জগস্বর দাসকে পুলিশ গ্ৰেপ্তার করে। উল্লেখ্য,গত ১২ জুলাই সন্ধ্যায়  চোত্তাখলা বাজারে দুর্বৃত্তরা হামলা বাদল শীলকে ।

সেই সময়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী ছিলেন বাদল শীল। গুরুত্বর আহত অবস্থায় বাদল শীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুলাই প্রয়াত হন। বিস্তিত ঘটনা জানিয়ে পি আর বাড়ী থানায় বাদল শীল হত্যার সাথে যুক্ত সাত জনের নাম ঠিকানা দিয়ে  মামলা দায়ের করে বাদল শীলের পরিবার। 

ইউ/এস- ১১৮(ii)/১০৯(i) বিএনএস ১০৩(i)/৩(৫) বিএনএস -২০২৩ ধারা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত ক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে । অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। এরপর পুলিশ আরো রিংকু পোদ্দার  ও প্রদীপ নমঃকে গ্ৰেপ্তার করে। এরাও আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে।

গত সোমবার রাতে পুলিশ আরো তিন জনকে আটক করে। মোট ছয় জনকে আটক করে। আরো একজন অভিযুক্ত অধরা। জানা যায়, বর্তমানে গ্ৰাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি।  পুলিশ কি পারবে গ্ৰেপ্তার করতে সেই দিকে তাকিয়ে বাদল শীলের পরিবার সহ বুদ্ধিজীবী মহল।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top