News Flash

  • Home
  • দিনের খবর
  • তিরুপতি প্রসাদ বিতর্কে বিক্ষোভ হিন্দু সাধু পরিষদের, অন্ধ্রের পূর্বতন সরকারকে তোপ
Image

তিরুপতি প্রসাদ বিতর্কে বিক্ষোভ হিন্দু সাধু পরিষদের, অন্ধ্রের পূর্বতন সরকারকে তোপ

তিরুপতি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে লাড্ডু প্রসাদ বিতর্কে এবার বিক্ষোভ প্রদর্শন করলো অন্ধ্রপ্রদেশ হিন্দু সাধু পরিষদ। মঙ্গলবার হিন্দু সাধু পরিষদের পক্ষ থেকে সাধুরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। লাড্ডু প্রসাদ বিতর্কে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিরুমালা তিরুপতি দেবস্থানাম প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।অন্ধ্রপ্রদেশের পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির তীব্র সমালোচনা করেন তাঁরা। অন্ধ্রপ্রদেশ সাধু পরিষদের সভাপতি স্বামী শ্রীনিবাসানন্দ সরস্বতী বলেছেন, “আগের সরকার, ওয়াইএস জগন মোহন রেড্ডি অনেক ‘অপচার’ করেছিলেন। তিনি তিরুমালা ক্ষেত্রকে একটি ব্যবসা কেন্দ্র হিসাবে দেখেছিলেন। তিনি এটিকে আধ্যাত্মিক, তীর্থযাত্রা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেননি। তিনি ভগবান ভেঙ্কটেশ্বরের পবিত্রতাকে অপবিত্র করেছেন…তিনি কখনওই হিন্দুদের অনুভূতিকে সম্মান করেননি।”

Releated Posts

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top