News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা দুর্গতদের সাহায্যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতেঅর্থরাশি তুলে দিল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড
Image

বন্যা দুর্গতদের সাহায্যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতেঅর্থরাশি তুলে দিল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: ধর্মনগর মহকুমার রাজবাড়ী এলাকায় অবস্থিত হিতসাধিনী কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয় সোসাইটির নিজস্ব ভবনে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সোসাইটির চেয়ারম্যান অলকেশ আদিত্য, বোর্ড অফ ডাইরেক্টর কাজল দাস, জয়জিত শর্মা, এবং উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অধিবেশনের উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও অন্যান্য অতিথিরা।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করা হয়। উল্লেখ্য, এই কো-অপারেটিভ সোসাইটিতে একজন সরকারি আধিকারিক সহ মোট ১০০ জন সদস্য রয়েছেন। বন্যায় দুর্গতদের জন্য কো-অপারেটিভ সোসাইটি ২৫ হাজার টাকার চেক তুলে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ দিকের উপর জোর দেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top