News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোবিন্দপুর গ্রামের নারীদের সাফল্যভুজিয়া উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার পথে
Image

গোবিন্দপুর গ্রামের নারীদের সাফল্যভুজিয়া উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার পথে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: 
উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের অধীন গোবিন্দপুর গ্রামের ১৪ জন নারী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় ভুজিয়া, চানাচুর উৎপাদন করে উল্লেখযোগ্য আয় করছেন। তারা ভবিষ্যতে আরও বড় আকারের কারখানা স্থাপনের স্বপ্ন দেখছেন।

মহারানী শীলের বাড়ির একটি ভাড়া করা ঘরে চলতি বছরের জানুয়ারিতে গোবিন্দপুর নন-ফার্ম কালেকটিভ নামে একটি উদ্যোগ শুরু হয়, যার পেছনে রয়েছে এই ১৪ জন নারীর অক্লান্ত পরিশ্রম। টিআরএলএম-এর মাধ্যমে তাদেরকে এক সপ্তাহের ভুজিয়া (চানাচুর) তৈরি করার প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে ১০০০ টাকা করে বিনিয়োগ করে আসবাবপত্র ও কাঁচামাল সংগ্রহ করেন এবং নিজেদের হাতে ডাল গুঁড়ো করে বেসন তৈরি করে বাদাম ও পাপড় দিয়ে ভুজিয়া বানাতে শুরু করেন।

তাদের তৈরি ভুজিয়া (চানাচুর) এখন গ্রামের এবং শহরের দোকানদাররা সরাসরি কারখানা থেকে কিনে নিচ্ছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন থেকে পিএম এফএমপি প্রকল্পের অধীনে তারা ৪০ হাজার টাকা কম সুদে ঋণ পান, যা দিয়ে তারা তাদের উদ্যোগ পরিচালনা করছেন। বর্তমানে তারা ব্যাংকে ৫০ হাজার টাকা সঞ্চয় করতে সক্ষম হয়েছেন।

গ্রুপের সদস্যরা জানিয়েছেন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ৫ লক্ষ টাকার একটি ব্যবসায়িক পরিকল্পনা জেলাশাসকের কাছে জমা দিয়েছে। এই তহবিল পেলে তারা মেশিনের মাধ্যমে ভুজিয়া (চানাচুর) উৎপাদন করতে পারবেন, যা বর্তমানে তারা হাতে তৈরি করছেন। তারা প্রতিদিন প্রায় ১৫০ প্যাকেট ভুজিয়া তৈরি করেন, এবং বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

এই মহিলারা এখন নিজেদের স্বাবলম্বী মনে করেন এবং তাদের জীবনের সঠিক পথ নির্ধারণে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রীতি দেবনাথ এবং জয়ন্তী দেবনাথ জানিয়েছেন, তারা এখন আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং পরিবারের খরচেও বড় ভূমিকা রাখছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top