News Flash

Image

আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসত ঘর। আজ দুপুর ১ টা নাগাদ খোয়াই শহরের বিপিসি পাড়ার বাসিন্দা সুজিত দেবনাথের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা দমকলকর্মীর। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা  গিয়েছে, খোয়াই পূর্ব সোনাতলার বাসুদেব বাড়ি এলাকায় সুজিত দেবনাথের বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকান্ড ঘটেছে। এলাকাবাসীরা প্রত্যক্ষ করেন ঘরে আগুন লাগার দৃশ্য। সাথে সাথে পরিবারের সদস্যরা খবর পাঠিয়েছেন দমকলবাহিনীকে। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে। 

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top