News Flash

  • Home
  • দিনের খবর
  • হুমকি সংস্কৃতি রাজ্য সরকারের নতুন কালচার আর বরদাস্ত নয় :  মহম্মদ সেলিম
Image

হুমকি সংস্কৃতি রাজ্য সরকারের নতুন কালচার আর বরদাস্ত নয় :  মহম্মদ সেলিম

কলকাতা ২৩ সেপ্টেম্বর (হি.স.) এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের নয়া আমদানি – ‘হুমকি সংস্কৃতি’। মানুষ জোট বেঁধেছে এ সব আর বরদাস্ত নয়। বক্তা সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের সদর দফতরলমুজফফর আহমেদ ভবনে সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুধু মাত্র নয়। পালাবদলের পর থেকে এই নতুন সংস্কৃতি সর্বত্র বিরাজমান। আর জি কর হাসপাতাল থেকে শুরু করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তা বহাল তবিয়তে চালু রয়েছে। তাদের দাদাগিরি বজায় রয়েছে এবং তা রাখতে আগ্রহীও বটে। তাঁর অভিযোগ, প্রতি বছর ২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে হুমকি সংস্কৃতি লাগু রাখার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এবং তা এ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কায়েম করেছে এই রাজ্যের সরকার। এর পরিপ্রেক্ষিতে শাসকদলের বিরোধীরা সবাই একজোট। একমাত্র ব্যতিক্রম আর এস এস ও বিজেপি। প্রতিবাদে সর্বস্তরের মানুষ এখন রাজপথে। আন্দোলনে সামিল ছাত্র যুব থেকে মহিলা ও শ্রমিক কর্মচারীরা। এদিকে, চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও এই সরকারের  বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গ লবির সঙ্গে নিয়মিত ওঠাবসা। এদের দোসর অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস প্রমুখ। তাদের মাধ্যমেই হুমকি সংস্কৃতি বজায় রাখা হয়েছে দিনের পর দিন ক্রমশ তা প্রকাশ্যে আসতে শুরু ও করেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top