News Flash

  • Home
  • দেশ
  • অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন
Image

অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে প্রায় ১০০টি থানা ঘেরাও কর্মসূচি নেই বিজেপির মহিলা মোর্চা। সেই অভিযানেরই অঙ্গ হিসাবে এদিন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা।

সেখানে পুলিশের সামনেই গোবর জল ও গঙ্গাজল দিয়ে সামনের রাস্তা পরিষ্কার করা হয়। সঙ্গে ঝাঁটাও দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত গঙ্গাজল ছেটান মহিলা মোর্চার কর্মীরা।

এপ্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “আমরা শুদ্ধিকরণ করতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশমন্ত্রিত্বে এই যে পুলিশগুলো আছে , আর এই যে পুলিশ অফিসার…যারা ১৪ ঘণ্টা অভয়ার এফআইআর করেননি, যাঁরা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন, যাঁরা পোস্টমর্টেম রিপোর্ট ও সৎকার রিপোর্টের টাইম ম্যাচ করতে পারেনি, যাঁরা দেহ সংরক্ষণ করতে পারেনি, যাঁরা তাড়াহুড়ো করে ময়নাতদন্ত করে দিয়েছেন, আজ তাঁদের শুদ্ধিকরণ করতে এসেছি। আজ বলছে এখানেই দাঁড়ান…লজ্জা করে না !”

এরপরই সেখানে উপস্থিতি পুলিশ অফিসারের উদ্দেশে তিনি বলেন, “আপনার বাড়িতে মেয়ে-বোন নেই ? বাড়িতে মা আছে ? মেয়ে আছে ? লজ্জা করা উচিত আপনাদের। আমাদের জন্য এই পোশাক পরেছেন। আমাদের টাকায় আপনাদের মাইনে হয়।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top