News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনায় আহত রাজ্যসভার সাংসদ সুভাষ বরালা
Image

দুর্ঘটনায় আহত রাজ্যসভার সাংসদ সুভাষ বরালা

চণ্ডীগড়, ২২ সেপ্টেম্বর (হি.স.): শনিবার রাতে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন হরিয়ানার রাজ্যসভার সাংসদ সুভাষ বরালা। তাঁকে হিসারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কোমর, ঘাড়ে ও হাতে আঘাত লেগেছে।  দুর্ঘটনায় তাঁর গাড়ির চালকও জখম হয়েছেন।

বিজেপির এক রাজ্য কর্মকর্তা জানান, লোহারু বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী জেপি দালালের হয়ে প্রচারের জন্য বরালার ৭ থেকে ৮টি গ্রামে কর্মসূচি ছিল। কর্মসূচি সেরে তিনি হিসারে আসছিলেন। শেরপুরা গ্রামের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। বরালা ড্রাইভারের পাশেই বসেছিলেন বলে জানা গেছে। তাঁর ডান হাতে, ঘাড়ে ও কোমরে আঘাত লাগে। রবিবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান হিসারের বিজেপি প্রার্থী ড. কমল গুপ্ত।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top