News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ দুই বাংলাদেশী নাগরিক, আটক 
Image

অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ দুই বাংলাদেশী নাগরিক, আটক 

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে সেখানকার সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে দিশেহারা। আর তাই কাজের সন্ধানে রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্তে প্রবেশ করছেন বহু অনুপ্রবেশকারী। ঠিক এমনই একটি ঘটনা ঘটলো গতকাল কৈলাসহর মহকুমার ভারত-বাংলা সাতলাং সীমান্তে।

গতকাল সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সাতলাং সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশের দুই নাগরিক মহম্মদ সাহিদ(৩৮) ও আকলিমা বেগম(২৫) বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ তাদের পাকরাও করে। আইন মোতাবেক বিএসএফ আজ ইরানি থানার পুলিশের হাতে তাদের তুলে দেয়। আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের বাড়ী যথাক্রমে ঢাকার টুঙ্গী ও মানিকগঞ্জ এলাকায়। গতকাল ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ৯৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয় এই দুই বাংলাদেশী নাগরিক।

ধৃতদের আজ সকালে ইরানি থানায় হস্তান্তর করা হলে থানায় রুটিন চেকআপের সময় মহম্মদ সাহিদের (৩৮) পিঠে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলো তারা এবং এ কাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু অর্থগৃধ্নুত।

 বর্তমানে ইরানি থানার পুলিশ ধৃত দুই বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৫টি ধারায় মামলা রজু করেছে যার নম্বর ইরানি পিএস/৭১/২৪। বর্তমানে ধৃতরা ইরানি থানার হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ইরানি থানার কর্তব্যরত পুলিশ অফিসার তরনী জমাতিয়া।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top