News Flash

  • Home
  • খেলা
  • পূর্ণেন্দু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আর্লি মর্নিংকে হারালো বরাক 
Image

পূর্ণেন্দু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আর্লি মর্নিংকে হারালো বরাক 

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম। তিন তিনটি গোল করে হ্যাটট্রিক করল বরাক ফুটবল একাডেমি কিল্লা। উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলে দারুন জয় পেল। ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিল আর্লি মর্নিং প্লে সেন্টারকে।সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আয়োজিত পূর্ণেন্দু শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট -২০২৪ শনিবার ছিল নবম দিনের খেলা।বিন্দাস বয়েজ সামাজিক সংস্থা আয়োজিত এই প্রাইজ মানি টুর্নামেন্ট গত ১২ সেপ্টেম্বর সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ শুরু হয়েছিল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ দেড় লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল পাবে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি।শনিবারের  ম্যাচে মুখোমুখি হয় বরাক ফুটবল একাডেমি ও আর্লি মর্নিং প্লে সেন্টার ।পুরো ম্যাচটি বেশ দাপিয়ে খেলে বরাক ফুটবল একাডেমি। খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় বরাক ফুটবল একাডেমির জনসন মতই প্রথম গোল করে দলকে এক শূন্য গোলে এগিয়ে দেয়। ২৬ মিনিটের মাথায় আর্লি মর্নিং প্লে সেন্টারের  গোবিন্দ মতই গোল করে খেলার সমতা নিয়ে আসে।খেলার দ্বিতীয়ার্ধে  বরাক ফুটবল একাডেমির কাছে খরকুটোর মত 

গোল করার মত কোন সুযোগই পায়নি আর্লি মর্নিং।দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুটি গোল করে বরাক ফুটবল একাডেমির শালকাহাম জমাতিয়া এবং নায়মা জমাতিয়া।নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল হয়নি। ৩-১ জয় পায় বরাক ফুটবল একাডেমি। চলতি এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল রবিবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ত্রিপুরা পুলিশ রিক্রেশন বনাম মনুঘাট প্লে সেন্টার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top