ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা, বিশেষ করে বোন্ টেস্ট বা অস্থি পরীক্ষার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ৪৫ জন অনূর্ধ্ব ১৫ গার্লস ক্রিকেটারদের ২০২৪-২৫ বছরের জন্য আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বোন্ টেস্ট বা অস্থি পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। ক্রিকেটারদের অবশ্যই ডিজিটাইজড বার্থ সার্টিফিকেট, আপডেটেড পিভিসি আধার কার্ড নিয়ে কোচ মাম্পি দেবনাথ এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল বিকেল তিনটায় নরসিংগড় স্থিত পিটিএ গ্রাউন্ডে খেলোয়াররা রিপোর্ট করবে বলে টিসিএ সচিব এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রাথমিক বাছাইকৃত তথা বোন্ টেস্ট বা অস্থি পরীক্ষায় ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: সদরের অস্মিতা রায়, সাক্ষী বার্মা, অনুভা পাল, ক্রিস্টিনা রেমা, উক্তি দাস, মোনালি শর্মা, রিমসা কর্মকার, মৃত্তিকা চৌধুরী, অভিজ্ঞান বর্ধন, ফুলেশ্বরী দেবনাথ, স্নেহা নোয়াতিয়া, সোনাক্ষী ভৌমিক, মুনমুন বনিক। বিশালগড়ের অনুষ্কা শীল, তানিয়া রুদ্র পাল, দীপ্তি মারাক, সৃজিতা মজুমদার, শ্রাবন্তী চৌধুরী, পূর্বা চৌধুরী। মোহনপুরের ভাবনা দেব, মোনালিসা দে, কোয়েল সরকার, টিয়া রায়। কমলপুরের রিয়া দাস। জিরানিয়ার নিকিতা দেবনাথ। শান্তির বাজারের এলিজা দেববর্মা, অঙ্কিতা পাটারি, নিশিকা দেববর্মা, রুমা দেববর্মা, সঞ্জনা মুরাসিং, রবিনা দেববর্মা। উদয়পুরের এঞ্জেল পাল, ঋষিতা সূত্রধর। অমরপুরের তামান্না দাস। বিলোনিয়ার শ্যামাশ্রী সেন। লংতরাই ভ্যালির সাহিলি দেববর্মা, কৃষ্ণা দেববর্মা, নেদ্রিনা বড়ুয়া, উৎকর্ষী মজুমদার, পূজা বিশ্বাস, প্রতীক্ষা দে। ধর্মনগরের স্বস্তিকা তেলি, কৈলাশহরের জান্নাত উল নাইমা, আমবাসার বর্ষা দেবনাথ, তেলিয়ামুড়ার তানিয়া দেব। উল্লেখ্য, আরও তিনজন – মধুমিতা সরকার, স্নেহা সরকার ও রেবিকা নোয়াতিয়া গত বছরের এই পরীক্ষায় পাশ করেছিল বলে এবার তাদের রিপোর্ট করতে হবে না।

অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের বোন্-টেস্টে ৪৫ জনকে ডাকা হল
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















