News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুবক সংঘ ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত
Image

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুবক সংঘ ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: দুর্গাপূজাকে সামনে রেখে আজ যুবক সংঘ ক্লাবে  খুঁটিপূজা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাব কর্মকর্তারা।

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বর্ডার গোল চক্কর এলাকার যুবক সংঘ ক্লাবে শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এলাকার বিধায়ক তথা মেয়র দীপক কুমার মজুমদারের উপস্থিতিতে এদিন খুঁটি পূজায় ক্লাব কর্মকর্তা সহ এলাকার পুরুষ মহিলা সব অংশের মানুষজন শামিল হন। এবার পূজার দায়িত্বে রয়েছেন এলাকার মহিলারা।

উল্লেখ্য যুবক সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় এবছর দুর্গাপূজা করা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার ক্লাব কর্মকর্তা সহ এলাকার লোকজনদের এ বিষয়ে সতর্ক করেছিলেন। শেষ পর্যন্ত সব সমস্যার অবসান ঘটিয়ে ঐতিহ্য বজায় রেখে হিন্দু মুসলমান সব অংশের জনগণের সম্মানিত যুবক সংঘে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top