News Flash

  • Home
  • খেলা
  • দ্বিতীয় দিনে ভারত সুবিধাজনক অবস্থায়, ৭ উইকেট হাতে নিয়ে ৩০৮ রানে এগিয়ে রয়েছে
Image

দ্বিতীয় দিনে ভারত সুবিধাজনক অবস্থায়, ৭ উইকেট হাতে নিয়ে ৩০৮ রানে এগিয়ে রয়েছে

চেন্নাই, ২০ সেপ্টেম্বর (হি.স.): দ্বিতীয় দিনে শুক্রবার ভারত  ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা শুরু করে।  সব উইকেট হারিয়ে ভারত করে ৩৭৬ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে  ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ২২৭ রানের লিড পায় ভারত। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে সেই লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। পরে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে ভারত। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড পেয়েছে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে (৫) তৃতীয় ওভারেই ফেরান তাসকিন আহমেদ। আগের ইনিংসে অর্ধশতক করা যশস্বী জয়সোয়াল (১০) বেশি করতে পারেননি। কিন্তু শুভমান গিল অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন অপরাজিত ৩৩ রানে। বিরাট কোহলিও দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে ব্যক্তিগত ১৭ রান করে আউট  হন। ঋষভ পন্থ এসে সাকিবের পরপর দুই বলে একটা চার আর ছক্কা নিয়ে দিন শেষ হওয়ার আগে করেছেন ১২ রান।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top