News Flash

  • Home
  • খেলা
  • রবিবার পাথারকান্দির বুবরিঘাটে কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবলের ফাইনাল
Image

রবিবার পাথারকান্দির বুবরিঘাটে কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবলের ফাইনাল

পাথারকান্দি  (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : আগামী রবিবার পাথারকান্দির বুবরিঘাট চা যুব সমিতি আয়োজিত কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে পাথারকান্দির ফুটবলপ্রেমীদের মধ্যে।

আগামী রবিবার বুরবিঘাট চা বাগানের মাঠে ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কাবাড়িবন্দ একাদশ খেলবে সোনাতলা একাদশের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবে উত্তেজনামূলক ফাইনাল ম্যাচকে ঘিরে দু-দলের খেলোয়াড়রা প্রতিদিন মাঠে ব্যাপক অনুশীলন চালিয়েছেন।

আজ শুক্রবার এ সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের প্রথম দিন থেকেই এই টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিদিন ব্যাপক সংখ্যক দর্শক ফুটবল খেলা উপভোগ করেছেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ৩১ হাজার এবং ২১ হাজার টাকা সহ ট্রফি তুলে দেবেন।

ফাইনাল ম্যাচে ওইদিন প্রায় কুড়ি হাজার দর্শক খেলা উপভোগ করবেন বলে মনে করছেন টুর্নামেন্টের উদ্যোক্তা বুবরিঘাট চা যুব সমিতির কর্মকর্তারা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top