News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি থামতেই গরমের দাপট দক্ষিণ ও উত্তরবঙ্গে, পারদ চড়ছে মহানগরীতে
Image

বৃষ্টি থামতেই গরমের দাপট দক্ষিণ ও উত্তরবঙ্গে, পারদ চড়ছে মহানগরীতে

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়ায় স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, অনুভূত হচ্ছে গরমও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিজনিত কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলগুলিতেও এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।বৃষ্টি না হওয়ায় শুষ্ক হয়ে উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই রোদের দাপট দেখা গিয়েছে শহর ও শহরতলিতে। গুমোট গরমও অনুভূত হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও, সেখানেও মোটামুটি গরম টের পাওয়া যাচ্ছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top