News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে পিকআপ ভ্যান থেকে ৮৩৭ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত
Image

শিলিগুড়িতে পিকআপ ভ্যান থেকে ৮৩৭ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির খড়িবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ৮৩৭ লিটার অবৈধ মদ উদ্ধার করে। এই খবর লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।এসডিপিও নকশালবাড়ি বিনোদ বিহারী মীনা জানিয়েছেন, খড়িবাড়ি থানার পুলিশ বেঙ্গল-বিহার সীমান্ত চেকপোস্টে নাকা চেকিংয়ের সময় একটি পিকআপ ভ্যান থামায়। এসময় চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৩৭ লিটার মদ–সহ ৯৩ কার্টুন অবৈধ মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এসডিপিও জানিয়েছেন, পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top