হাওড়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের গাড়িতে হামলা চালালো দুষ্কৃতী। বুধবার রাতে কালীঘাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, বেলুড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল নেতা। বেলুড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

বেলুড়ে তৃণমূল নেতার গাড়িতে হামলা, হতাহতের ঘটনা ঘটেনি
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















