হাওড়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ার ঘুসুড়িতে গুদামের ছাদ ভেঙে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। বুধবার রাতে তাঁরা ওই গুদামে ঘুনিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডের ওই গুদামের ছাদ ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা, তাঁরা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। পুলিশ জানিয়েছে, মৃত চার জন হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ার ঘুসুড়িতে মৃত্যু হল চার শ্রমিকের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















