News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশে অনেক শাহরিয়ার কবির দরকার, মন্তব্য অর্থনীতির অধ্যাপকের
Image

বাংলাদেশে অনেক শাহরিয়ার কবির দরকার, মন্তব্য অর্থনীতির অধ্যাপকের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): “বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, অনেক শাহরিয়ার কবির দরকার। আমি আশা করবো উনি খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ওনার সুস্থতা কামনা করি।” বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন নয়াদিল্লির অর্থনীতির অধ্যাপক তথা বাংলাদেশ বিশেষজ্ঞ ডঃ প্রবীর দে।

প্রবীরবাবু এই প্রতিবেদককে জানিয়েছেন, “শাহরিয়ার কবির এক নমস্য ব্যাক্তি। আমি শুধুমাত্র ওনাকে একজন সাংবাদিক হিসাবে দেখি না, আমি ওনাকে জানি বাংলাদেশের একজন শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে। অধ্যাপক জয়ন্ত কুমার রায়ের মাধ্যমে ওনার সাথে আলাপ হয়। ওনাকে গ্রেফতারের খবরটা পেয়ে আমি স্তম্ভিত হয়েছি। নতুন বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে যা আগে আমার ভাবনার মধ্যে আসেনি।”

প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই মৌলবাদ বিরোধী হিসেবে বহু মানুষকে সেদেশে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সেই তালিকায় নাম জুড়ল শাহরিয়ার কবিরের। এর আগে প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জমান নুরকেও গ্রেফতার করা হয়েছে। সকলের বিরুদ্ধেই রুজু হয়েছে খুনের অভিযোগ।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top