News Flash

  • Home
  • দেশ
  • রাজগড়ে সাংবাদিককে গুলি করে হত্যা
Image

রাজগড়ে সাংবাদিককে গুলি করে হত্যা

রাজগড়, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ের সারঙ্গপুর থানার সিভিল হাসপাতাল রোডে দুষ্কৃতীদের গুলিতে নিহত স্থানীয় এক সাংবাদিক। জানা গেছে, ওই সাংবাদিকের নাম সলমন আলী। বুধবার ময়নাতদন্তর পর পুলিশ ওই নিহত সাংবাদিকের দেহ তাঁর পরিবারের কাছে তুলে দেয়। মামলা দায়ের করে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হাসপাতাল রোডে মেডিকেলের সামনে সাংবাদিক সলমন তাঁর ৯ বছরের ছেলেকে নিয়ে স্কুটারে বসেছিলেন। এরপর হঠাৎই বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতেও সাংবাদিকের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top