News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গ সীমান্তে আটক দুজন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
Image

উত্তরবঙ্গ সীমান্তে আটক দুজন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

দক্ষিণ দিনাজপুর, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা ভারতীয় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক মহিলাসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। যদিও শুভেচ্ছা বার্তা দিয়ে ধৃত দুজনকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, রায়গঞ্জ সেক্টরের অধীন ৬১ তম ব্যাটালিয়ন বিএসএফের বর্ডার আউট পোস্ট (বিওপি) বালুপাড়ার সীমান্তরক্ষীরা পৃথক অভিযানে এক মহিলাসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ধৃত পুরুষ বাংলাদেশি নাগরিকের নাম তন্ময় দেবনাথ (২৪) তবে মহিলার নাম প্রকাশ করা হয়নি। আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদের পর, উদ্ধার হওয়া জিনিসপত্র নিয়ে বিএসএফ পতাকা বৈঠক করে এবং শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top