News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারামন আগামী ১৮ সেপ্টেম্বর ন্যাশনাল পেনসন স্কিম- বাৎসল্য প্রকল্প চালু করবেন
Image

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারামন আগামী ১৮ সেপ্টেম্বর ন্যাশনাল পেনসন স্কিম- বাৎসল্য প্রকল্প চালু করবেন

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে দেওয়া ঘোষিত বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১৮ সেপ্টেম্বর  নতুন দিল্লিতে ন্যাশনাল পেনসন স্কিম এর অধীনে এনপিএস-বাৎসল্য প্রকল্প চালু করতে চলেছেন। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেবে।

এনপিএস বাৎসল্য’র সদস্য বা নীতিবন্ধীভুক্ত হবার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবেন, তিনি স্কিমের বিস্তারিত নির্দেশিকা স্বরূপ একটি পুস্তিকাও প্রকাশ করবেন এবং নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নাম্বার বা প্রাণ কার্ড বিতরণ করবেন।

নয়াদিল্লিতে এই প্রকল্প উদ্ভোধনের অংশ হিসাবে, সারা দেশে প্রায় ৭৫ টি স্থানে একযোগে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া এই প্রকল্প গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে মূল অনুষ্ঠানের সাথে যুক্ত হবে এবং সেই স্থানে নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের কাছে প্রাণ একাউন্ট নাম্বার বা সদস্যপদ বিতরণ করা হবে।

এনপিএস বাৎসল্য একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করার মাধ্যমে পিতামাতাদের তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এবং চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান সহ দীর্ঘমেয়াদী সম্পদ নিশ্চিত করার নিশ্চিত গ্যারান্টি দেবে। এনপিএস বাৎসল্য প্রকল্পে শিশুদের ভবিষ্যত সুরক্ষার জন্য অবিভাবকদের তাঁদের শিশুর নামে বার্ষিক নুন্যতম ১০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে|  

এই নতুন উদ্যোগটি শিশুদের আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটি  পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির অধীনে পরিচালিত হবে। এনপিএস বাতসল্য প্রকল্পএর সূচনা সকল অংশের মানুষের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এবং সুরক্ষা প্রচারের জন্য ভারত সরকারের একটি সময়োপজোগী ও গুরুত্ব্পূর্ণ দিক। যা ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে আরও আর্থিকভাবে নিরাপদ এবং স্বাধীন করার দিকে এটি একটি বড় পদক্ষেপ।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top