News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে নবায়নযোগ্য শক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে : প্রধানমন্ত্রী
Image

ভারতে নবায়নযোগ্য শক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতে নবায়নযোগ্য শক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এই মুহূর্তে ভারতবাসী নিজেদের মায়ের নামে গাছ লাগাচ্ছেন। আমিও আপনাদের সকলকে এই অভিযানে যোগদানের জন্য অনুরোধ করব। ভারতে নবায়নযোগ্য শক্তির চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে সরকারও নতুন নতুন নীতি প্রণয়ন করছে এবং সব ধরনের সহায়তা দিচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “সবুজায়নকে আমরা জনগণের আন্দোলনে পরিণত করছি। আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর – মুফত বিজলি যোজনা এই দিকে একটি বড় উদ্যোগ। এই স্কিমের মাধ্যমে ভারতের প্রতিটি পরিবার বিদ্যুৎ উৎপাদনকারী হয়ে উঠছে। উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের অধীনে নিবন্ধিত হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টরস মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত হল জি২০-র প্রথম দেশ, যে দেশ প্যারিস জলবায়ু প্রতিশ্রুতি সময়সীমার ৯ বছর আগে অর্জন করেছে। জি২০ দেশগুলির মধ্যে আমরাই একমাত্র এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি। উন্নত দেশ যা করতে পারেনি, একটি উন্নয়নশীল জাতি তা পেরেছে।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top