News Flash

  • Home
  • দিনের খবর
  • অতিবৃষ্টিতে ছাপিয়ে গেল দ্বারকা নদ, জলমগ্ন তারাপীঠ শ্মশান-সহ বিস্তীর্ণ এলাকা
Image

অতিবৃষ্টিতে ছাপিয়ে গেল দ্বারকা নদ, জলমগ্ন তারাপীঠ শ্মশান-সহ বিস্তীর্ণ এলাকা

তারাপীঠ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দ্বারকা নদের দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয়ে গেল তারাপীঠ শ্মশান-সহ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি জলের তলায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অন্যদিকে শ্মশানের ইলেকট্রিক চুল্লির ট্রান্সফরমার জলের তলায় চলে যাওয়ায় বন্ধ শবদাহ। তারাপীঠের রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি দ্বারকা নদের ধারে থাকা একাধিক লজ জলমগ্ন হয়ে পড়েছে। একতলায় ঢুকে পড়েছে জল।এদিকে, অতিবৃষ্টির কারণে কুয়ে নদীর জল বিপদ সীমার উপরে উঠে গিয়েছে। যার ফলে ডুবেছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। প্রায় বুক পর্যন্ত জলমগ্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে বন্ধ পুজো। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত স্থানীয় কঙ্কালীতলা পঞ্চায়েত ও শান্তিনিকেতন থানার পুলিশ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top