News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুণালের এক্স-ভিডিয়ো যুক্ত করে কটাক্ষ অগ্নিমিত্রার
Image

কুণালের এক্স-ভিডিয়ো যুক্ত করে কটাক্ষ অগ্নিমিত্রার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে প্রতিবাদের নামে এবার কদর্য ভাষায় আক্রমণ নেটপাড়ায়৷ অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ অভিনেত্রীর ধরনা মঞ্চে প্রতিবাদী মন্তব্যে পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে খারাপভাবে সমালোচনা করেন কুণাল। সেই ভিডিয়ো যুক্ত করে সোমবার এ নিয়ে এক্স হ্যান্ডলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা লিখেছেন, “মহিলারা রাত জাগছে মহিলাদের সম্মানের, মর্যাদার দাবিতে। তৃণমূল মুখপাত্ররা অনায়াসে মহিলাকে অপমান করছেন। মেয়েটিকে মজা করছে সমাজমাধ্যমে। ছিঃ, নিন্দার ভাষা নেই।এই দলের নেত্রী এক মহিলা। আর দলের মুখপাত্ররা কী মন্তব্য করছে দেখুন। তৃণমূলের এই নোংরা মানসিকতার বিরুদ্ধে রাজ্যের মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করবে।”

মৌসুমী ভট্টাচার্য প্রকাশ্যে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে তুলোধনা করেন। বলেন, “এই যে কুণাল ঘোষ আর ওই যে ছেলেটা আমি নামও ভুলে যাই মাঝে মাঝে দেবাংশু, এদের দুজনের ঘরে বসে বসে লেকচার বেরিয়ে যাবে যেদিন পাবলিকের সামনে পড়বে। সেদিন মমতা ব্যানার্জি বাঁচাতে আসবে না। একদিন তো ডাক্তারের কাছে আসতেই হবে, অসুস্থ সবাই হয়৷ সেদিন কী হয় ওদের দেখব।…”

এরপরেই কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যর সমালোচনায় ফেটে পড়ে নেট পাড়া। একজন মহিলাকে ‘দজ্জাল’ বলা থেকে শুরু করে তাঁর কাজ থাকা না থাকা নিয়েও কথা বলেন দেবাংশু।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top