News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টিতে বাঁকুড়া জেলায় ডুবল একাধিক সেতু
Image

প্রবল বৃষ্টিতে বাঁকুড়া জেলায় ডুবল একাধিক সেতু

বাঁকুড়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে বাঁকুড়া জেলায় ডুবল একাধিক সেতু। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে দ্বারকেশ্বর নদের উপর মিনাপুর সেতু, গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু ও শিলাবতী নদীর উপর থাকা সিমলাপালের সেতু। সেতুগুলি জলের তলায় চলে যাওয়ায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গভীর নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মোট ১০৮ মিলিমিটার। কম সময়ে এই ভারী বৃষ্টিতে শনিবার রাত থেকেই জল বাড়তে শুরু করে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী, শিলাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী সহ সবকটি নদীতে। প্রতিটি নদীতেই জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সেতু জলের তলায় চলে যায়। গতকাল রাত থেকেই গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু জলের তলায় চলে যায়। রবিবার দ্বারকেশ্বর নদের জলে ডুবে যায় বাঁকুড়া শহর লাগোয়া মীনাপুর সেতু। সিমলাপালের কাছে শিলাবতী নদীর সেতু জলের তলায় চলে যাওয়ায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে এখনও জেলাজুড়ে লাগাতার বৃষ্টি চলতে থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন জেলার মানুষ। হাওয়া অফিস বলছে, ধীরে ধীরে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে। তবে তার রেশ থাকছে রবিবারও। সোমবার পর্যন্ত মোটের উপর থাকছে দুর্যোগের আবহ।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top