News Flash

Image

বেহাল রাস্তা, সংস্কারের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গোলাঘাটির তিপ্রা মথার বিধায়ক মানব দেববর্মার বিরুদ্ধে  তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জগাই বাড়ি ভিলেজ এর ৩ নং ওয়ার্ডের নিদান কোবরা পাড়ার বাসিন্দারা।

জম্পুইজলা ব্লকের জগাইবাড়ি ভিলেজের তিন নং ওয়ার্ড নিদান কোবরা পাড়ার  রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে । রাস্তাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ইটসোলিং রাস্তাটি ভেঙ্গে গেলেও সেটি সারাই করার জন্য স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের তরফ থেকে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয় জনগণের অভিযোগ এলাকার বিধায়ক নির্বাচনের আগে এলাকায় এসে জনগণের কাছে ভোট চাওয়ার সময় এলাকার উন্নয়নে কাজ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে যাওয়ার পর থেকে তার আর কোন দেখা পাচ্ছেন না এলাকার মানুষ। রাস্তাটি সংস্কারের জন্য তারা দীর্ঘদিন ধরেই বিধায়কের দিকে তাকিয়ে আছেন।

বিধায়ক এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top