News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা
Image

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

হলদিয়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার রাতে মাত্র দু’মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১১টা ১৫ মিনিট নাগাদ আচমকা এই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা। চকদ্বীপা এলাকায় প্রচুর গাছ রাস্তার উপর পড়ে রয়েছে। এছাড়া ৪টি ট্রান্সফর্মার এবং ২০টিরও বেশি বিদ্যুতের খুঁটি উল্টে গিয়েছে। এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। পুর কর্মীরা শনিবার সকাল থেকেই রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজে ব্যস্ত। শিল্পাঞ্চলের চিরঞ্জীবপুর, টাউনশিপ সহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top