News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে টানা বৃষ্টিতে জলমগ্ন সড়ক ও ব্রিজ, বিপাকে সাধারণ মানুষ
Image

বীরভূমে টানা বৃষ্টিতে জলমগ্ন সড়ক ও ব্রিজ, বিপাকে সাধারণ মানুষ

বীরভূম, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বীরভূম জেলায় গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। রাতভর বৃষ্টির কারণে গ্রামীণ অঞ্চল এবং শহরাঞ্চলের সড়কপথে ব্যাপক জলমগ্ন পরিস্থিতি দেখা দিয়েছে।

বীরভূমের সিউড়ি লোবাগান এলাকার ভাষা ব্রিজসহ একাধিক ব্রিজে নদীর জল উঠে আসায় মানুষের যাতায়াতে বিপত্তি ঘটছে। সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। বিশেষ করে সিউড়ি লোবাগান এলাকার ভাষা ব্রিজে নদীর জল ব্রিজের উপর উঠে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

শহরাঞ্চলের প্রধান সড়কগুলিও জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। গ্রাম ও শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ ব্রিজগুলিতে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষকে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top