News Flash

  • Home
  • দিনের খবর
  • দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তাল সমুদ্রে যেতে বারণ মৎস্যজীবীদের
Image

দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তাল সমুদ্রে যেতে বারণ মৎস্যজীবীদের

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও হয়ে উঠেছে উত্তাল, তাই মৎস্যজীবীদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ সেপ্টেম্বর ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৫ তারিখও জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণেই রবিবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গে এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top