News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে : সাংসদ রাজীব
Image

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে : সাংসদ রাজীব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে। বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। 

দেশজুড়ে বিজেপির সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার সদস্য পদ সংগৃহীত হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আগামী ১৭ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর জন্মদিন কে উপলক্ষ করে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেবা পাক্ষিক কর্মসূচি গ্রহণ করে স্বচ্ছ ভারত অভিযান, রক্ত দান শিবির, ৬০ ঊর্ধ্বদের মধ্যে আয়ুষ্মান কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন, বিভিন্ন জায়গায় দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। নেশা বাণিজ্য, অসামাজিক কার্যকলাপ সহ বেআইনি কাজকর্মে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে । বর্তমান সরকার এবং বিজেপি দল এসব ক্ষেত্রে কোন রাজনৈতিক রং বিচার করবে না বলে এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top