News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানিসাগরে নাবালিকা ধর্ষণ, নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে এবিভিপি
Image

পানিসাগরে নাবালিকা ধর্ষণ, নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে এবিভিপি

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: পানিসাগরের সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় নবম শ্রেণীর নাবালিকার সাথে দুই যুবক পশুসুলভ আচরণ করে এবং তাকে ধর্ষণ করে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ এ ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সাংস্কৃতিক গৌরবের সাথে সামঞ্জস্য রেখে, দেশের সর্বাঙ্গীন উন্নতিসাধনের জন্য দেশে নারীদের মর্যাদা, নিরাপত্তা ও সুষ্ঠ ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নারী ধর্ষনের মতো ঘৃণ্য ঘটনার মাধ্যমে ব্যাপক ভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যার্থী পরিষদ রাজ্য সরকারের কাছে এই ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করার দাবি জানায়।

এ পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশের প্রদেশ সম্পাদক শ্রী সঞ্জিত সাহা জানিয়েছেন, বর্তমান সমাজে নারীজাতিকে যে অত্যাচার এবং দুর্ব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে তার বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ নিশ্চয়ই গর্জে উঠবে। রাজ্যের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন মেয়েরা স্বাবলম্বী হবে এবং নিজেদের কে সুরক্ষিত মনে করবে। ভারতবর্ষের নারী এবং পুরুষ উভয়েরই সমাজে সবক্ষেত্রে সমান অধিকার রয়েছে।

ত্রিপুরা প্রদেশের প্রদেশ সহ সম্পাদিকা সুশ্রী মৌসুমী দাস জানিয়েছেন, নারীদের উপর এই অত্যাচার কোন ভাবে বিদ্যার্থী পরিষদ মেনে নেবে না। দুষ্কৃতীদের যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তার জন্য বিদ্যার্থী পরিষদ সদা সচেতন থাকবে।

Releated Posts

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top