News Flash

  • Home
  • দিনের খবর
  • “মমতার মাতাল পুলিশ, তবে ডান্ডা কেন তুলিস”, এক্স-বার্তায় মন্তব্য বিজেপি-র
Image

“মমতার মাতাল পুলিশ, তবে ডান্ডা কেন তুলিস”, এক্স-বার্তায় মন্তব্য বিজেপি-র

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): “এমনই মমতার মাতাল পুলিশ, তবে ডান্ডা কেন তুলিস?” শুক্রবার পুলিশের একটি সার্কুলার-সহ এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

তিনি লিখেছেন, “হাস্যকর কিন্তু দুঃশ্চিন্তার। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) এসপি এবং সিপি’দের নির্দেশ পাঠিয়ে বলেছেন, পুলিশ অফিসার, কনস্টেবল, সিভিক পুলিশ, হোমগার্ডসহ রকমারি যত পুলিশ আছে অনেকেই মদ খেয়ে ডিউটি করছে। এটা সহ্য করা হবে না।

এটা বন্ধ করার দায়িত্ব থানার আইসি/ওসির।কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখন কেন? এমনই তো এক মাতাল সিভিক পুলিশ অভয়াকে ধর্ষণ করে খুন করেছে বলে সংবাদ মাধ্যম দাবি করছে।কলকাতার পুলিশ কমিশনারও জানিয়েছেন। নবান্ন এখন স্বীকার করছে, এমন হাজারো মাতাল পুলিশ ডিউটি করে। জানি না, আবার কি অঘটন ঘটে যায়?”Circular

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top