News Flash

  • Home
  • দেশ
  • শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা
Image

শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দুর্যোগ পিছু ছাড়ছে না। নতুন করে গভীর নিম্নচাপের জেরে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় জারি সতর্কতা। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টাইফুনের প্রভাবে দুর্যোগ দেখা দেবে বলে জানিয়েছেন আবহবিদরা। সম্প্রতি চীন ও ভিয়েতনামে দাপট দেখিয়েছে টাইফুন ‘ইয়াগি’। সেই ‘ইয়াগি’ই এবার প্রভাব ফেলতে চলেছে বাংলায়। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ওই টাইফুনের যে অবশিষ্টাংশ রয়েছে, তারই প্রভাব পড়তে চলেছে বাংলায়। শুক্রবার থেকেই শুরু হবে সেই দাপট। প্রভাব পড়বে একটা বড় অংশে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে হাওয়া অফিস সূত্রে।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top