News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য কার্যালয়ে প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জ্ঞাপন
Image

রাজ্য কার্যালয়ে প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিপিএম রাজ্য দপ্তরে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন রাজ্য কার্যালয়ে প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। 

এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সীতারাম ইয়েচুরির প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। উনার পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বলেন সীতারাম ইয়েচুরি তার রাজনৈতিক জীবনে যে কমিউনিস্ট সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন সেই সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে তাঁকে আসল অর্থে শ্রদ্ধা জানাতে হবে।

এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সিপিএম সাধারণ সম্পাদকের প্রয়ানে আগামী তিনদিন রাজ্যে পার্টির সমস্ত দলীয় কর্মসূচি বন্ধ থাকবে। শুক্রবার রাজধানী আগরতলা সহ সমস্ত জেলায় শোক মিছিল সংঘটিত করা হবে। তিনি আরো বলেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি কমিউনিস্ট আন্দোলন চালিয়ে গেছেন। উনার মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top