News Flash

Image

বৃহস্পতিবার ৮৭–তে পা কিংবদন্তি বোলার ওয়েসলি হলের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): ষাটের দশকে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী পেস বোলিংয়ের শুরুটা হয়েছিল ওয়েসলি হলের হাত ধরেই।দীর্ঘ সময় ধরে বল করার ক্ষমতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। ১৯৬৩ লর্ডস টেস্টের শেষ দিনে টানা তিন ঘন্টারও বেশি বল করেন তিনি। তাঁর বোলিংয়ের সামনে সারা বিশ্বের ক্রিকেটাররা তখন কাঁপতেন। ১৯৫৮ থেকে ১৯৫৯ এই সময়ের মধ্যে  তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮ টেস্ট খেলে  ১৯২ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭/৬৯ কিংস্টন ওভালে, ১৯৫৯-৬০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে।

খেলা ছাড়ার পর হল বার্বাডিয়ান রাজনীতিতে প্রবেশ করেন। বার্বাডোস সেনেট এবং হাউস অফ অ্যাসেম্বলিতে  দায়িত্ব পালন করেন এবং ১৯৮৭ সালে পর্যটন মন্ত্রী নিযুক্ত হন । এছাড়া তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রশাসনের সাথে একজন নির্বাচক এবং টিম ম্যানেজার এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসি ক্রিকেট হল অফ ফেম এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট হল অফ ফেমের সদস্য । ২০১২ তিনি নাইট উপাধি লাভ করেন। বৃহস্পতিবার ৮৭তে পা রাখলেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি  ওয়েসলি হল।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top