News Flash

  • Home
  • দিনের খবর
  • জলের সমস্যা সমাধানে প্রয়াস, ময়নাগুড়িতে শুরু আম্রুত-২ প্রকল্পের কাজ
Image

জলের সমস্যা সমাধানে প্রয়াস, ময়নাগুড়িতে শুরু আম্রুত-২ প্রকল্পের কাজ

জলপাইগুড়ি, ১১ সেপ্টেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে শুরু হল আম্রুত-২ প্রকল্পের কাজ। জানা গিয়েছে, এই প্রকল্পে ময়নাগুড়ি পুরসভার ১৭টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। বুধবার ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান এই প্রকল্পের সূচনা করলেন। ময়নাগুড়ি শহর জুড়ে জলের সমস্যা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জলের সমস্যার সমাধান হবে বলে পুর কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে জানিয়েছে। ময়নাগুড়ির এক নম্বর ওয়ার্ডে আজ এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়-সহ অন্যান্য কাউন্সিলার এবং ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, ময়নাগুড়ির এক নম্বর ওয়ার্ডে একটি জলের রিজার্ভার তৈরি হবে। পাশাপাশি, ময়নাগুড়িতে সাতটি পাম্প হাউজ তৈরি করা হবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top